. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি শৌচাগার থেকে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে শৌচাগারের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়াস্থ ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন।

নিহত রুবেল হোসেন (৩১) ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শৌচাগার ব্যবহারের সময় স্ট্রোক করে রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত ও আইনি তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত ডিআইজি সিরাজ আমিন জানান, শুক্রবার বিকেলে রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরদিন শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারে যাওয়ার চেষ্টা করলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

বিষয়টি জানার পর ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেওয়া হয়। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে শৌচাগারের দরজা কেটে রুবেলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

1

উত্তাল সাগরে চার দিনে তিন ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে

2

সংঘবদ্ধ ধর্ষণের মুলহোতা বাবু আটক: বাকীদের খুঁজছে পুলিশ

3

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

4

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

5

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

6

২ মামলায় কারাগারে এন. আলম

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

টেকনাফ সীমান্তে মায়ানমার থেকে পালিয়ে আসা জান্তা বাহিনীর ৩ সদ

9

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

10

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ ৪ জেলের মরদেহ উদ্ধ

11

শাহপরীর দ্বীপ ঘাট থেকে ধরে নিয়ে সাংবাদিক আরফাত সানিকে ফাঁসা

12

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

13

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

14

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

15

রামুতে টমটমের চালকের আসনে মিলল চালকের মরদেহ

16

গর্জনিয়ায় মাদকবিরোধী র‌্যালি ও সচেতনতামূলক সমাবেশ

17

মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়

18

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

19

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

20