. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান চকরিয়ার এই দিনমজুর। বিষয়টি নিশ্চিত করেছে কক্সবাজারের জেল সুপার।

আসল অপরাধী রমজানের ইয়াবা মামলায় ভুল বা বদলি আসামি হিসেবে সাজা খাটছিলেন সোনা মিয়া। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

পরে পলাতক আসামি ভেবে গত জুনে গ্রেপ্তার করা হয় আসল সোনা মিয়াকে। কারাগারে গিয়ে নিজের নির্দোষ দাবি করলে আদালতের নির্দেশে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে, ২০২০ সালে গ্রেপ্তার হওয়া রোহিঙ্গা নাগরিক রমজান নিজের পরিচয় গোপন করে ব্যবহার করেছিল সোনা মিয়ার জন্মনিবন্ধন। পরে আঙুলের ছাপ ও ছবির মিল না পাওয়ায় ভুল শনাক্তের বিষয়টি ধরা পড়ে।

এরপর আদালত ভুল সংশোধন করে সোনা মিয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে শর্ত অনুযায়ী, এনআইডি আদালতে জমা রেখে প্রতি সপ্তাহে থানায় হাজিরা দিতে হবে তাকে।

সূত্র: স্টার নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

1

পেকুয়ায় সিঁধ কেটে সৌদি প্রবাসীর বাড়িতে চুরি, রিয়াল-টাকাসহ স্

2

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ উখিয়ার সাইফুল গ্রেপ্তার

3

চকরিয়ায় ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু: প্রশাসনের অভিযানে ৭

4

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

5

টেকনাফে সুপারির বাম্পার ফলন, বাড়ছে কৃষকের আয়

6

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি

7

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

8

আমার জন্ম হয়েছে এদেশের উন্নয়নের জন্য: সালাহউদ্দিন আহমদ

9

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্টে ভাসমান লাশ উদ্ধার, পরিচয় অজানা

10

আলীকদমে পাহাড়ি ঢলের বন্যায় কৃষক সর্বস্বান্ত, ক্ষতির পরিমাণ ক

11

মধ্যপ্রাচ্যে সঙ্কটের সমাধানে বিশেষ দূত পাঠাচ্ছে চীন

12

ভারতের সঙ্গে বিএনপির চুক্তি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে : মা

13

অর্থ আত্মসাৎ এনসিপি নেতা গ্রেপ্তার

14

উখিয়ায় পাহাড়ধসের ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

15

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

16

আরাকান আর্মির উপর জান্তার বিমান হামলা: প্রকম্পিত এপারের সীমা

17

টেকনাফে ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

সমুদ্রে জনসমুদ্র, রুম নেই হোটেলে

19

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

20