. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন

১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে কক্সবাজারে নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের একটি হোটেলে জেলায় কর্মরত শতাধিক পেশাদার সাংবাদিকদের অংশগ্রহণে এই সভার আয়োজন করে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র‍্যাক)।

সভায় অংশ নেওয়া সাংবাদিকগণ নির্বাচনে দায়িত্বকালীন নিজের নিরাপত্তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করার পাশাপাশি দলমতের উর্ধ্বে গিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্বপালনে একমত পোষণ করেন।

এছাড়াও সভায় জরুরি পরিস্থিতিতে কিভাবে সাড়া দেওয়া যায়? নির্বাচন কমিশন প্রদত্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করা, প্রশাসনের সাথে সমন্বয়, নির্ভুল এবং সঠিক সংবাদ পরিবেশন সহ বিভিন্ন বিষয়ে মতামত আদান-প্রদান ও গঠনমূলক আলোচনা করা হয়।

এসময় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, এসএম জাফর, আনছার হোসেন, ইকরাম টিপু, হাসানুর রশিদ, সাইফুর রহীম শাহীন, মোহাম্মদ হাশেম সহ অনেকেই বক্তব্য রাখেন।

ক্র‍্যাক সভাপতি জসিম উদ্দিন উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জানান একই সাথে একতা ধরে রাখার আহবান জানান।

সাধারণ সম্পাদক আজিম নিহাদ বলেন, নির্বাচন চলাকালীন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে ক্র‍্যাকের ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ করবে। একই সাথে জরুরি চিকিৎসা সহায়তায় একটি এম্বুলেন্স চালু থাকবে এবং শহরের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে পাশাপাশি আইনি সহায়তা সহ ক্র‍্যাকের পক্ষ থেকে প্রযোজ্য সহায়তা করা হবে বলে জানান তিনি।

ক্র‍্যাক ইলেকশন কন্ট্রোল এন্ড মনিটরিং সেল ২০২৬ নাম্বার – 01306289800 (জসিম) ও 01685891417 (নিহাদ)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ মাস বন্ধে রাজস্ব ঘাটতি ৩০০ কোটি, চোরাচালানে বিপদে শ্রমিক-ব

1

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

2

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই

3

শকুন ও সভ্যতা - জি এম ইশরাফ উদ্দিন

4

কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

5

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

6

কক্সবাজারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যা

7

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

8

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

9

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হা

10

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

11

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

12

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

13

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

14

রামুতে মায়ের হাতে ২ মাসের শিশু জবাই : মা আটক

15

রোহিঙ্গা ক্যাম্পে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রেড ক্রি

16

কক্সবাজারে ‘গানে গানে জুলাই’, অংশ নিল দুই শতাধিক শিশু

17

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

18

টেকনাফে মিয়ানমারে পাচারের সময় ৫৩ বস্তা সারসহ নৌকা জব্দ

19

কক্সবাজার পৌর এবি পার্টির বিক্ষোভ, নির্বাচনে লেভেল প্লেয়িং ফ

20