. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ্ছে ভোটের হিসাব

টেকনাফ প্রতিনিধ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের সর্বদক্ষিণের সীমান্তবর্তী দুই উপজেলা উখিয়া ও টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার–৪ আসন এবারও রয়েছে বাড়তি আলোচনায়। রোহিঙ্গা সংকট, সীমান্ত পরিস্থিতি ও রাজনৈতিক মেরুকরণের কারণে গুরুত্বপূর্ণ এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই জেলা নেতার মধ্যে।

বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি ও চারবারের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তাঁর বিপরীতে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান আনোয়ারী সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।

নির্বাচনী প্রচারণায় দুই প্রার্থী সমানতালে সক্রিয় থাকলেও ভোটের মাঠে বিশেষভাবে নজর কাড়ছেন চারজন আলোচিত সমর্থক। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই চারজনের অবস্থান ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ধানের শীষের পক্ষে বিএনপির দুই মুখ

জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ শুরুতে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা টেকনাফে মশাল মিছিল করলেও পরে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে শাহজাহান চৌধুরীর পক্ষে মাঠে নামেন। তাঁর ভাই জিয়াউর রহমান জিহাদ টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও ধানের শীষের পক্ষে কাজ করছেন।
টেকনাফের রাজনীতিতে আব্দুল্লাহর প্রভাব উল্লেখযোগ্য। উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটে তাঁর অনুসারীরা সক্রিয় থাকায় তিনি প্রকাশ্যে বিদ্রোহে না যাওয়ায় স্বস্তিতে রয়েছে বিএনপি শিবির। আব্দুল্লাহ বলেন, ‘আমি দলের কর্মী। মনোনয়ন না পেলেও দলের বিজয়ই আমার কাছে মুখ্য।’

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী দীর্ঘদিন পর বিএনপিতে ফিরেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে অংশ নেওয়ায় ২০১৬ সালে বহিষ্কৃত হলেও গত ডিসেম্বরে তাঁকে জেলা বিএনপির সদস্য হিসেবে পুনর্বহাল করা হয়। অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির পক্ষে কাজ করার ইতিহাস থাকলেও এবার তিনি শাহজাহান চৌধুরীর সভা-সমাবেশে ধানের শীষের পক্ষে বক্তব্য দিচ্ছেন।
খাইরুল আলম বলেন, ‘আমি বিএনপির লোক, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি।’

দাঁড়িপাল্লার পক্ষে দুই আলোচিত সমর্থক

বিএনপি মতাদর্শী হয়েও জামায়াত প্রার্থীর পক্ষে মাঠে নেমে আলোচনায় এসেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। টানা তিন মেয়াদের এই চেয়ারম্যান গত ৪ ফেব্রুয়ারি থাইংখালীতে জামায়াত প্রার্থী আনোয়ারীর সঙ্গে মিছিল করেন। ওই দিন তাঁর অনুসারী হিসেবে পরিচিত শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।
গফুর উদ্দিন চৌধুরীর ভাষ্য, ‘আমি বিএনপির কর্মী, দল ছাড়িনি। চাঁদাবাজি ও অনিয়মের প্রতিবাদে ন্যায়-ইনসাফের প্রতীকের পাশে দাঁড়িয়েছি।’

অন্যদিকে টেকনাফের ব্যবসায়ী ও ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান ইয়াহিয়া দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। অতীতে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর পরিবারের। সাম্প্রতিক এক পথসভায় তিনি দাঁড়িপাল্লার বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।

হ্নীলার চায়ের দোকানি মুস্তাফিজ আলম বলেন, ‘এবার ভোট দিতে চাই। সৎ ও যোগ্য প্রার্থী চাই।’
উখিয়ার কোটবাজারের বেসরকারি চাকরিজীবী সেলিম উদ্দিনের মতে, ‘এবারের নির্বাচন তুলনামূলক শান্ত। ভোটের পরও যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে।’

৯ ফেব্রুয়ারি শেষ জনসভায় দুই প্রার্থীই নিজ নিজ প্রতীকে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দেন। শাহজাহান চৌধুরী বলেন, ‘উখিয়া-টেকনাফের উন্নয়নে জীবন উৎসর্গ করেছি।’
নুর আহমদ আনোয়ারী বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় এসেছে, তারা দুর্নীতি করেছে। ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট দিন।’

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮২৫ জন। উখিয়া ও টেকনাফে মোট ১১৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সব মিলিয়ে রাজনৈতিক হিসাব–নিকাশ, আলোচিত সমর্থকদের অবস্থান ও ভোটারদের প্রত্যাশা—সব কিছুর চূড়ান্ত উত্তর মিলবে ১২ ফেব্রুয়ারির ভোট গণনার পরই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণ

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

উখিয়ায় অবৈধ মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা

3

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

4

চট্টগ্রামে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

5

নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরু

6

যে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত থাকে সে দেশের গণতন্ত্র

7

মাকে নিয়ে আবেগঘন পোস্ট তারেক রহমানের

8

খুলে দেওয়া হলো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ

9

মহেশখালীতে টমটমের ধাক্কায় শিশু নিহত

10

হোয়াইক্যং সীমান্তের চিংড়ি ঘের থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

11

কক্সবাজারে ‘প্রশ্নপত্র’ ফাঁস / গ্রেফতারকৃতদের অপরাধ নিয়ে যা

12

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

13

দুই দিনের সফরে কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

14

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

17

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

18

অভিযানে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে র‌্যাব কর্মকর্তা নিহত

19

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

20