. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে টমটমচালক অপহরণ

টেকনাফে ভাড়া নেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক টমটমচালককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন স্বজনেরা।

অপহৃত টমটমচালকের নাম সাদ্দাম হোসেন (২৪)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর লম্বরী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।

স্বজনেরা জানান, রোববার (৮ মার্চ) রাত প্রায় ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকায় কয়েকজন ব্যক্তি ভাড়ার কথা বলে সাদ্দাম হোসেনকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে এক অজ্ঞাত ব্যক্তি ফোন করে পরিবারের সদস্যদের নোয়াখালী পাড়া ইলিয়াস কুবরা বাজার এলাকায় গিয়ে টমটমটি নিয়ে যেতে বলে।

পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে টমটমটি খুঁজে পাননি এবং সাদ্দাম হোসেনের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

অপহৃতের স্ত্রী মরিয়ম আক্তার জানান, রাত প্রায় ১১টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে জানায়, সাদ্দাম হোসেনকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করা হয়। সোমবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আবার ফোন করে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করার হুমকি দেয়।

অপহৃতের মা হাসিনা বেগম বলেন, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা প্রস্তুত রাখার কথা বলছে। তার দাবি, ছেলেকে মারধর করা হয়েছে এবং সে ঠিকমতো কথা বলতে পারছে না।

এ ঘটনায় অপহৃতের পরিবার চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছে এবং দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

1

পেকুয়ায় ইয়াবাসহ নারী আটক

2

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

3

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

4

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

5

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

6

হামিদুর রহমান আযাদের স্থাবর সম্পত্তি স্ত্রীর চেয়ে কম

7

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

8

সমুদ্রসৈকতের পথশিশুদের মুখে হাসি, নতুন পোশাক পেল ৩৫ শিশু

9

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

10

টেকনাফে বাসে তল্লাশি, ৪৫ লিটার মদসহ আটক ২

11

লঘুচাপের প্রভাবে কক্সবাজারে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্ক সংকেত

12

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখ

13

দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

14

উখিয়ায় বিএসটিআইয়ের লোগো লাগিয়ে অনুমোদনহীন বেকারি পণ্য

15

রামুতে সিআরআই সদস্যদের কৃষি ঝুঁকি বীমা প্রদান

16

নতুন জালেম রুখে দেওয়ার দিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

17

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য

18

শিবিরের নবনির্বাচিত সভাপতি-সেক্রেটারিকে নিয়ে জামায়াত আমিরের

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20