. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে নৌ অঞ্চল কমান্ডার -গণভোট ও সংসদ নির্বাচন সুষ্ঠ করতে নৌবাহিনী বদ্ধপরিকর

নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বুধবার টেকনাফ সফর করেছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল মইনুল হাসান।

এসময় তিনি টেকনাফের বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

একই সময়ে টেকনাফ পৌর শহরে ফুট পেট্রোলিং করেন নৌবাহিনীর সদস্যরা।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার।

এসময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য বাংলাদেশ নৌবাহিনী বদ্ধ পরিকর।
একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে যেকোনো পরিস্থিতিতে অর্পিত দায়িত্ব পালনে নৌবাহিনী প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নৌবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের জন্য নৌ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, আইনানুগ দায়িত্ব পালনের নির্দেশনা, আচরণবিধি এবং যেকোন পরিস্থিতি মোকাবিলায় বহুমুখী অনুশীলন করানো হয়েছে। ভোটকেন্দ্র, ব্যালট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে পেশাদার ও আইনসম্মতভাবে দায়িত্ব পালনের নৌ সদস্যদের বিশেষ গুরুত্ব প্রদানের নির্দেশনা দেয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

1

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

2

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রে

3

রোহিঙ্গা সংকট অর্থনীতি ও পরিবেশে বড় চাপ তৈরি করছে: সেনাপ্রধা

4

জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারই বাস্তবায়ন করবে : রাশেদ খা

5

বিশ্বের সব দেশের ওপর শুল্ক বাড়ালো ট্রাম্প

6

যুক্তরাষ্ট্রের খালেদা জিয়ার নামে রাস্তার নামকরণ

7

পেকুয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে ১১ বিজিবি

8

শৌচাগারে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

9

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

12

মতভেদের উর্ধ্বে উঠে যেনো বসবাস করতে পারি- সাবেক মেয়রের পিতার

13

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

14

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

15

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

16

আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত

17

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

18

এমনভাবে ফার্স্ট হতে হবে যেন কেউ রেকর্ড ভাঙতে না পারে : সালাহ

19

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা : সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের র

20