. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে- কক্সবাজারে আদিলুর রহমান খান

সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন,জুলাই বীর শহীদদের আত্মত্যাগ এবং জুলাই যোদ্ধাদের অবদানে সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশের। দেশের এই পরিবর্তনের ধারাবাহিকতা ধরে রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে।

উপদেষ্টা আজ সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে পাবলিক লাইব্রেরীর হল রুমে গণভোটের কার্যক্রম সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে আর কাউকে ধরে নিয়ে ক্রস ফায়ার দেওয়া চলবে না, আয়নাঘর বানানো চলবে না, আমরা এমন একটি দেশ চাই যে দেশ হবে বৈষম্যমুক্ত ফ্যাসিবাদমুক্ত,যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকার ভোগ করবে।

আদিলুর রহমান খান বলেন, জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জনতার কাফেলা জুলাই সনদের পক্ষে, জনতার কাফেলা নতুন বাংলাদেশের পক্ষে।
তাই জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি আগামী ১২ তারিখ ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহবান জানান উপদেষ্টা।

জেলা প্রশাসক মো: আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী,পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক শিক্ষার্থী,সুশীল সমাজের প্রতিনিধিসহ নানাশ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে বলেই তারা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে,যারা ফ্যাসিবাদকে সমর্থন করে তারা না এর পক্ষে প্রচার করবে, আর যারা জনগণের অধিকারের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম,ক্রস ফায়ার চাই না তারাই হ্যাঁ-তে ভোট দিবে।জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতে এই গণভোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

1

জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

2

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে শ

3

শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

4

রামকুট তীর্থধামে মহারামনবমী মেলা ২৩ মার্চ

5

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

6

‘মেয়াদোত্তীর্ণ মেয়র’ বলায় জামায়াত আমিরকে জবাব দিলেন শাহাদাত

7

নির্বাচিত সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু

8

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

9

ঈদ উদযাপনে নিজ জেলায় পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ

10

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

11

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

12

বান্দরবানে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

13

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

14

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

15

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

16

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা

17

ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা

18

ভেনামি চিংড়ির নপলি আমদানি বন্ধের দাবি

19

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

20