. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

গর্জনিয়ায় বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহিববুল্লাহকে মনোনয়নের দাবি

রামুর গর্জনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মুহিববুল্লাহকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ দাবিতে শুক্রবার বিকেলে গর্জনিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটায় গর্জনিয়া ইউনিয়নের হিমছড়ি হামিদিয়া মাদ্রাসার হলরুমে এ সভা হয়। এতে ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম কাজল ও ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. শাহাজাহানের যৌথ সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাজের হোসাইন।

সভায় বক্তারা বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গর্জনিয়ায় বিএনপির পক্ষ থেকে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে মুহিববুল্লাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে জুলুম-নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। দলের দুঃসময়ে যারা নেতাকর্মীদের পাশে ছিলেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, তাঁদের মধ্য থেকেই প্রার্থী নির্বাচন করা উচিত।

সভায় উপস্থিত নেতাকর্মীরা মুহিববুল্লাহকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান। তাঁদের ভাষ্য, তৃণমূলের মতামত ও নেতাকর্মীদের প্রত্যাশাকে গুরুত্ব না দিয়ে প্রার্থী নির্বাচন করা হলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন কঠিন হতে পারে।

বক্তারা উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি তৃণমূলের মতামতকে গুরুত্ব দিয়ে মুহিববুল্লাহকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

সভায় দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এতে গর্জনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

1

দুর্নীতি মামলায় টেকনাফের জাফর আহমদের ৭ বছরের কারাদণ্ড

2

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

3

ফ্যামিলি কার্ড কিভাবে পাবেন ? আবেদনে যা লাগবে

4

হাদির সমাধিস্থলে তারেক রহমান

5

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

6

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজ

7

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

8

সালাউদ্দিন আহমদের উখিয়া সফর: প্রচারণা বন্ধের ঘোষণা জামায়াত প

9

নাফ নদীতে একের পর এক মরদেহ, ১৩ দিনে টেকনাফে উদ্ধার পাঁচ

10

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

11

পেকুয়ায় লবণ চাষিকে কুপিয়ে আহতের অভিযোগ

12

‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে কক্সবাজার বন্ধুসভার পাঠচক্র

13

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

14

মন্ত্রী হিসেবে শপথ নিলেন আহমেদ আযম খান

15

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

16

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

17

হাসনাতকে স্বাগত জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্

18

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

19

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

20