. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজারের মহেশখালীর পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

কোস্ট গার্ড সূত্র জানায়, গত শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় ‘এফ বি আল্লাহর দান-২’ নামের একটি মাছ ধরার নৌকায় ডাকাতি হয়। এ সময় ডাকাতদল নৌকায় থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নেয়। পরে জেলেদের নৌকাটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বিষয়টি জানতে পারে বাংলাদেশ কোস্ট গার্ড। তথ্য পাওয়ার পর কোস্ট গার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকালে গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূল ও গভীর সমুদ্রে জেলে ও নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

3

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি

4

নির্বাচন ঘিরে কক্সবাজারে জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার গঠন

5

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

6

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

7

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ৩ সদস্য আটক

8

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

9

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

10

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

11

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

12

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

13

তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএন

14

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক ২

15

টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাসের সভা, কল্যাণমুখী ব্

16

টেকনাফে বস্তাভর্তি ৫ লাখ ইয়াবা জব্দ

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

20