. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারে শুরু হয়েছে এক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। যারা বনের আশেপাশে বসবাস করে তাদের বৃক্ষরোপণে আরো উৎসাহিত করতে হবে, তাদের চারা বিতরণ করতে হবে।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন এবং তাদের বেশি করে বৃক্ষরোপণ করার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবেশ অধিদপ্তর কক্সবাজার এর সহকারী পরিচালক মাহমুদ পাশা, জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নার্সারি উদ্যোক্তা, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় জেলার বিভিন্ন নার্সারির উদ্যোক্তারা অংশ নিয়েছেন। এতে ফুল, ফল ও ঔষধি, শোভাবর্ধনকারী গাছসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার গাছের সমাহার ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

1

এক দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম

2

অন্যায়কারীদের তালিকা হচ্ছে, ঈদের পর অভিযান: রামুতে এমপি কাজল

3

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

4

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

5

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজ

6

বাংলাদেশের জন্য সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক নির্ধারণ যুক্তরাষ্ট

7

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

8

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

9

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মনোনয়ন বৈধ

10

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

11

চকরিয়া পৌরশহরের অলিগলিতে ময়লার স্তূপ, নাক চেপে চলছেন পথচারীর

12

মহেশখালীতে মা ও শিশুপুত্রের মৃত্যু, আত্মহত্যা না হত্যা!

13

নিজেদের উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন স্থাপনের হুমকি

14

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক

15

রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর: মালয়েশিয়া

16

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সব দপ্তরে সৌরবিদ্যুৎ চালু করা হবে

17

কক্সবাজার উপকূলে ঝড়ের শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

18

এক মামলায় সুমনের জামিন স্থগিত, অন্যটিতে বহাল

19

চকরিয়ায় মাতামুহুরী নদীর চোরাবালিতে তলিয়ে দুই কিশোরীর মৃত্যু

20