. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল (৯ আগস্ট) দিনব্যাপী কক্সবাজার ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন। তাঁর কর্মসূচিতে বিভিন্ন প্রধান উন্নয়ন প্রকল্প পরিদর্শন, বন্যা পুনর্বাসন কর্মসূচি এবং তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।

বিএনপি কর্তৃক প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করে তাঁর সফর শুরু করবেন।

দুপুর ১২:২০ মিনিটে বাঁশখালীর বাহারছড়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ক একটি কর্মসূচিতে তাঁর যোগদান করার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ফটিকছড়ির উদ্দেশে যাবেন, যেখানে দুপুর ২টায় তাঁর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

বেলা সোয়া ৩টায় হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাইনুল ইসলাম মাদ্রাসায় মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক।
এরপর তিনি নির্ধারিত সময়সূচী অনুযায়ী বিকাল ৫টায় হাটহাজারীতে আরেকটি বন্যা পুনর্বাসন কর্মসূচিতে যোগদান করবেন।

প্রধানমন্ত্রীর দিনের শেষ কর্মসূচি হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে একটি সাংগঠনিক বৈঠক।

বিএনপির শীর্ষ নেতারা বলেছেন, বৈঠকে তারেক রহমান চট্টগ্রামে বিএনপির তিনটি ইউনিট ও তাদের অধিভুক্ত সংগঠনগুলোর পূর্ণ কমিটির সদস্যদের সঙ্গে দেখা করবেন।
আশা করা হচ্ছে, এই বৈঠকটি বিএনপির তৃণমূল স্তরের নেতা ও কর্মীরা দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ করে দেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

1

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

2

ফ্রি ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি, আবেদন করবেন যেভাবে

3

অস্থিরতা সৃষ্টিতে বিদেশ থেকে উঁকিঝুঁকি দেন হাসিনা

4

“মানবতার মুক্তির বার্তা দিতে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আস

5

চকরিয়ায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আট

6

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্

7

টেকনাফে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

10

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১

11

বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

12

তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে

13

যে সংকটের উৎপত্তি মিয়ানমারে, তার সমাপ্তিও হতে হবে সেখানেই: প

14

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

15

উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্র

16

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

17

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

18

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

19

লামায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, ২ কিশোর আটক

20