. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে ৯ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মাহাবুল ইসলাম (৩২), তিনি দুই সন্তানের জনক।

সোমবার (২০ জুলাই) রাতে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সকালে উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামের নিজ বাড়ি থেকে মাহাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এ সময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বললেন, পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করে। সোমবার গোপনে খবর পেয়ে তার নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

1

টেকনাফে নতুন সৃজিত বন পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

2

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

5

উখিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার, মাইক্

6

রাষ্ট্রীয় মর্যাদায় জেলার একমাত্র বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর

7

রাবি ভর্তি পরীক্ষায় ‘ডিপসিক’ এআই দিয়ে জালিয়াতি, আটক ১

8

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব

9

রামুতে ডাম্পারের ধাক্কা দুই কন্যাশিশুর মৃত্যু

10

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

11

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

12

চকরিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

13

১২ মে সংরক্ষিত নারী আসনে ভোট, তফসিল ৮ এপ্রিল

14

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

15

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

16

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে চিঠি, হাদির

17

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

18

চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

19

চাকরির প্রলোভনে কিশোর অপহরণ, উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য

20