. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না: পানিসম্পদমন্ত্রী এ্যানি

বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর শহরের সার্কিট হাউসের পাশে রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা আজ খাল পরিষ্কার কর্মসূচি শুরু করেছি। কাল আমাদের কর্মসূচি দেখে কেউ কেউ জামা গায়ে নেমে পড়বে ফটো সেশনের জন্য। বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না, বিএনপি মানুষের জন্য কাজ করে।’

তিনি বলেন, ‘খাল পরিষ্কার ও খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে। জনগণের কল্যাণে বিএনপি ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।’

জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা রহমতখালী খালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতেই রহমতখালী খাল পরিষ্কার কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

1

এক টুকরো ভাঙা সড়কে থমকে হাজারো মানুষের জীবন, দ্রুত সংস্কারের

2

টেকনাফে অপহরণ-মাদক-হত্যাসহ ১৬ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তা

3

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

4

যানজট কমান, ফুটপাত ছাড়ুন, মাঠ ফিরিয়ে দিন: পেকুয়ায় নাগরিক আবে

5

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

6

প্রেমিকাকে ভিডিও কলে রেখে কলেজ ছাত্রের আত্মহত্যা

7

কক্সবাজার–মহেশখালী নৌ-পথে স্পিড বোট দুর্ঘটনা: এক নারীর মৃত্য

8

তাসনিম জারার মনোনয়ন বাতিল

9

তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধি

10

উখিয়ায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্

11

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

12

সায়মুন সংসদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

13

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

14

কক্সবাজারে বরিশালকে ইনিংস ব্যবধানে হারাল চট্টগ্রাম

15

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি

16

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

17

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

18

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

19

ভারতীয় রুপির বিপরীতে শক্তিশালী হলো বাংলাদেশি টাকা

20