. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচন দাবি আমিনুলের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ (সংসদীয় আসন ১৮৯) নির্বাচনী এলাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এই আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

নির্বাচনের পরের দিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়ে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

আবেদনপত্রে আমিনুল হক অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO), ১৯৭২ এবং নির্বাচনী আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে। তিনি উল্লেখ করেন যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে এবং পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিশেষ করে ৪০টিরও বেশি কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ভোট গণনার আগেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রদান এবং নির্দিষ্ট কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই সীল মারা ব্যালট বই পাওয়ার মতো গুরুতর অভিযোগও আবেদনে উঠে এসেছে।

আবেদনকারী আরও জানান যে, ১ থেকে ২৯ নম্বর কেন্দ্র পর্যন্ত ঘোষিত মোট ভোটের সঙ্গে প্রিসাইডিং অফিসারদের সরবরাহকৃত ফলাফলে এবং পোস্টাল ভোটের পরিসংখ্যানে ব্যাপক গরমিল পরিলক্ষিত হয়েছে। সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা কমিশনের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে তিনি মনে করেন।

এর আগে সহকারী রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় তিনি এখন আরপিও-এর ৯১এ ধারা অনুযায়ী ফলাফল স্থগিত করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

1

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

2

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না : ভারত

3

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি ‘পিটিয়ে হত

4

নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল

5

পাহাড়ি ঢলের তোড়ে পেকুয়ায় ধসে গেল কেরনছড়ি কালভার্ট

6

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩২

7

‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়

8

গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিকল্প নেই: আলীকদমে জাবেদ র

9

উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিলেন কিম

10

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

11

শনিবারের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়

12

২০২৫ সালে সড়কে প্রাণ ঝরেছে ৯১১১ জনের

13

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

শপিংমলে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৭ হাজার জর

16

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

17

বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টির ফাইনালে বৃহত্তর পাহাড়তলী ঐ

18

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

19

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

20