. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাবিকে নিয়ে কটাক্ষ করলেন রাকসুর জিএস

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার।

শুক্রবার (৬ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী নানা কর্মকাণ্ড এবং ঢাবিকেন্দ্রিক ‘কোরাম’ রাজনীতির সমালোচনা করেন।

সালাহউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে ঢাবিকে কটাক্ষ করেন। তিনি লেখেন, ‘নেপালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা সরকার গঠন করেছে কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, ভাই-ব্রাদার কোরাম নাই।’

‘ঢাবিয়ানরা আল্লাহর ওয়াস্তে মোন খারাপ কইরেন না। আপনারা অনেকেই আমার সাথে একমত হবেন,’ স্ট্যাটাসে বলেন তিনি।

রাকসুর জিএসের মতে, ‘জুলাইয়ের পরে ইমাম, মাস্টারমাইন্ড, মুয়াজ্জিন, নয় দফার ঘোষক, কে কারে আশ্রয় দিছে, কে কারে মোবাইল কিনে দিছে এগুলো নিয়ে চরম মাত্রার পাগলামি করা হইছে।’

পোস্টে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরেন। আম্মার বলেন, ‘আমি তখন ক্যাম্পাসের বিভিন্ন মুভমেন্ট করতেছিলাম। তখন চলমান ছিলো পোষ্য কোটা আন্দোলন। আমাদের জাতীয় নেতারা এগুলো নিয়ে এতোটাই পড়ে ছিল যে তারা ঢাবি থেকে একটা ডাক দিয়ে পোষ্য কোটা বাতিলের আওয়াজ তোলার সময় পায়নি।’

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে আম্মার লেখেন, ‘ঢাবির কোনায় কোনায় জুলাই নিয়ে কোটি কোটি টাকার কালচারাল প্রোগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা আয়োজনের প্রপোজাল নিয়ে দিনের পর দিন আমাদের অভ্যুত্থানের নেতাদের সাথে দেখা করার জন্য ঘুরেছি। এত উপেক্ষিত ছিলাম যে আমার সব ঠিক আছে হয়তো একটাই ভুল আমি ঢাবিতে চান্স পাইনি।’

অভ্যুত্থানের নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘অভ্যুত্থানের নেতারা যে দলই বানাবে সেটাই আমার প্রাণের সংগঠন তবে আমি সেই সময়গুলোকেই দায়ী করব যে সময় ভাই-ব্রাদার বানানোর পরিবর্তে মানুষকে মূল্যায়ন করেছিলেন ফ্যান-ফলোয়ার দিয়ে। উপেক্ষা করতে করতে হাজার হাজার ভাই-ব্রাদার হারালেন।’

স্ট্যাটাসের শেষে নেপালের ‘জেন-জি’ সরকারকে শুভকামনা জানান রাকসুর জিএস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে অংশগ্রহণ ৬০.২৬%, ‘হ্যাঁ’ ভোটের জয়

1

পুলিশ হেফাজতে সেই সমন্বয়ক মাহাদী

2

গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জেলেকে উদ্ধার করল কোস্ট গার

3

নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন ৩৯ হাজার টাকার সার জব্দ করেছে বিজি

4

ভোটের আগেই এমপি হাসনাত! মঞ্জুরুল করতে পারবেন না নির্বাচন

5

দরিয়ানগরে পর্যটক মৃত্যুর ঘটনায় প্যারাসেইলিং মালিক ঢাকা থেকে

6

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

7

বাংলা চ্যানেল পাড়ি ২ নারীসহ ৩৫ সাঁতারুর

8

হ্নীলায় মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ছে দোকান ও শোরুম

9

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কো

10

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

11

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

12

নির্বাচন ও গণভোট/ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

13

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

14

কক্সবাজারে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

15

মন্ত্রিসভায় যাচ্ছেন যারা

16

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

17

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

18

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

19

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

20