. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) বিকাল ৩টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৫১ নম্বর ফ্লাইটে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করে তিনি বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এসময় জেলা প্রশাসক মো. আ. মান্নান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বিমানবন্দরে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে এসেছেন। আগামীকাল তিনি কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেবেন। সেখানে তিনি শান্তিপূর্ণ কক্সবাজার গড়তে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতির পর ইফতার শেষে সন্ধ্যা ৭টায় তিনি পেকুয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় পেকুয়া থেকে কক্সবাজারে ফিরে আসবেন তিনি। সকাল ১১টা ৩০ মিনিটে কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় অংশগ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

সফর শেষে বিকাল ২টা ৪৫ মিনিটে এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খায়রুল হকের জামিন বহাল, দেশত্যাগে আদালতের অনুমতি লাগবে

1

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

2

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

3

আগের নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন হবে: সিইসি

4

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

5

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

6

মুজিব কর্নারকে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস

7

রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সমর্থন জোরদারে সচেষ্ট বাংল

8

আগস্টে বঙ্গোপসাগরে দুই লঘুচাপ, কয়েক অঞ্চলে স্বল্পমেয়াদি বন্য

9

টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১

10

পেকুয়ায় বন্যা পরিস্থিতি: যেখানে শুকাচ্ছে, সেখানেই ক্ষতচিহ্

11

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন

12

গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন হয়েছে

13

রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্র

14

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

15

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

16

রাজধানীর কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

17

হোয়াইক্যংয়ে ২ লাখ ইয়াবাসহ একজন আটক

18

হলফনামায় নুরের পেশা ব্যবসা, বার্ষিক আয় ২০ লাখ টাকা

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20