. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেন্টমার্টিনে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান: জরিমানা

প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিনে পরিবেশ-প্রতিবেশ ও বাস্তুসংস্থান সংরক্ষণে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত দ্বিতীয় দফায় দ্বীপের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও সৈকতে এই অভিযান চালানো হয়। কক্সবাজার জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।

অভিযানকালে দ্বীপের মূল সৈকত এলাকায় প্লাস্টিক পোড়ানো, জেনারেটরের অতিরিক্ত শব্দ এবং অনিয়ন্ত্রিত আলোকসজ্জার কারণে সামুদ্রিক প্রাণীদের প্রজনন ও স্বাভাবিক জীবনচক্রে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টির দায়ে নীল দিগন্ত রিসোর্টকে ৩০ হাজার, লুই পাস হোটেলকে ৫০ হাজার,
সেন্ট কেসেল হোটেলকে ৫০ হাজার ও
সূর্য স্থান হোটেলকে ৩০ হাজার টাকা জরিমা করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলমান অভিযানে বর্জ্য ব্যবস্থাপনায় চরম অবহেলা ও কঠিন বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, স্তুপকৃত প্লাস্টিক পোড়ানো, উচ্চ শব্দে জেনারেটর ব্যবহার, রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন এবং হোটেলে অস্বাস্থ্যকর পানি ব্যবহারের দায়ে হোটেল ফ্যান্টাসি, কোরাল হেডজ বীচ রিসোর্ট, হোটেল অবকাশ, আপ্যায়ন রেস্তোরা এবং দি আটলান্টিক হোটেল থেকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে ১৯ জানুয়ারি অভিযানের শুরুতে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রিন্স হ্যাভেন রিসোর্ট, জোয়ারভাটা রেস্তোরাঁ, ড্রিমস প্যারাডাইস রিসোর্ট ও প্রাসাদ প্যারাডাইস রিসোর্টে পরিবেশবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ সময় এসব প্রতিষ্ঠানকে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সৈকতের ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে একবার ব্যবহার্য প্লাস্টিকের তৈরি কাপ ও স্ট্র জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, প্রতিবেশ সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

1

এমপি শাহজাহান চৌধুরীর আশ্বাসে ৯০ ঘণ্টার পর অনশন ভাঙলেন সাইফু

2

৫ দিন ধরে অচল সী-ট্রাক, অবরুদ্ধ মহেশখালীর ৫ লাখ মানুষ

3

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

4

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

5

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

6

হাদি হত্যার ঘটনায় ভারতে ২ জন আটক: ডিএমপি কমিশনার

7

দুই দিন ধরে নিখোঁজ প্রবাল নিউজের প্রতিবেদক জুয়েল হাসান, থানা

8

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত

9

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

10

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

11

নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস

12

ঈদগাঁওয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যা: আসামি আবুল কালামের মৃত্যুদণ

13

চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায় সংবর্ধনা

14

দুর্ঘটনার কবলে জাহাজ, দেশি-বিদেশি ৪৪ পর্যটক উদ্ধার

15

ধলঘাটায় কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান: অস্ত্র ও কার্তুজ

16

চট্টগ্রাম পৌঁছেছেন তারেক রহমান

17

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

18

উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

19

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

20