. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Apr 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে চিংড়ি ঘেরের বিরোধে প্রাণ গেল মঞ্জুর আলমের

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় চিংড়ি ঘের নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর আলম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর আলম ওই এলাকার জাফর আলমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য ঘেরে কাজ করতেন।

পরিবারের সদস্যদের দাবি, চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় রমজান আলীর সঙ্গে মঞ্জুর আলমের কয়েকদিন ধরে বিরোধ চলছিল। নিহতের ভাই জামাল হোসেন জানান, বুধবার প্রতিপক্ষের লোকজন হাতুড়ি, দা ও কিরিচ নিয়ে মঞ্জুর আলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছিল।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে মৎস্য ঘেরে মঞ্জুর আলমকে একা পেয়ে আবারও হামলা চালায় প্রতিপক্ষ।

নিহতের চাচা ইমাম হোসেন বলেন, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে মঞ্জুর তাকে সতর্ক করে জানিয়েছিলেন যে রমজান আলীর লোকজন আসতে পারে। পরে ঘেরে শব্দ শুনে গিয়ে তিনি মঞ্জুর আলমকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর পরিবারের সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

এদিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।

ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের পরিবার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে: মামুনুল হক

1

তামাক ছাড়তে কৃষকদের মুরগির ঘর, বিকল্প জীবিকায় উদ্যোগ

2

আমিই মেজর জিয়াকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম: মহেশখালীতে ক

3

কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব করতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

4

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের গভীর আবেগের সম্পর্ক রয়েছে: ত

5

দ্রুত চুক্তির শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম

6

কোনাখালীর সাবেক চেয়ারম্যান দিদার গ্রেফতার

7

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যু বেড়

8

কক্সবাজারগামী ট্রেনে দুষ্কৃতকারীদের পাথর নিক্ষেপে শিশু আহত

9

দুই প্রার্থীর পক্ষে ‘আলোচিত’ চার মুখ, কক্সবাজার–৪ আসনে বদলাচ

10

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ

11

সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতেই জামায়াত জোটে যোগদান

12

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

13

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি

16

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন না ১১ দলের প্রার্থী কর্

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

19

বিউটি পার্লারের আড়ালে দেহব্যবসা, গ্রেপ্তার ৩

20