. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্যহাতি, চলছে চিকিৎসা

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বন বিভাগের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় হাতিটির চিকিৎসা শুরু হয়েছে।

আজ শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে টেকনাফ রেঞ্জের সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদ জানান, বন্যহাতিটি প্রায় ১০০ থেকে ১৫০ ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। এতে হাতিটির পেট ও পায়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে বন বিভাগের কর্মী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা হাতিটিকে পর্যবেক্ষণে রেখেছেন।

তিনি আরও জানান, ঘটনাটি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে। আহত হাতির চিকিৎসার জন্য একটি ভেটেরিনারি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় আহত বন্যহাতির উন্নত চিকিৎসা ও সার্বক্ষণিক পরিচর্যার ব্যবস্থা করা হয়েছে। হাতিটিকে সুস্থ করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

2

ঈদগাঁওতে গ্যাস বিক্রিতে অনিয়ম, অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা

3

বৈরী আবহাওয়ায় টেকনাফে আটকে পড়েছে দ্বীপের বাসিন্দারা

4

টেকনাফে সাগরে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ মিলল এক দিন পর

5

তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান

6

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক

7

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

8

এ+ পাওয়া শিক্ষার্থীসহ উত্তীর্ণদের সংবর্ধনা দিল নুরুল আবরার ফ

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

টেকনাফে বাস থামিয়ে ডাকাতি, মূলহোতা গ্রেপ্তার

11

পেকুয়া-মাতামুহুরীতে ১০ হাজার বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করব

12

অভ্যুত্থানের আহতরা না থাকায় পঙ্গু হাসপাতালে যাচ্ছেন না তারেক

13

ঈদের পর বৃহত্তর কর্মসূচি জামায়াত-এনসিপির!

14

অননুমোদিত বা মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না : স্বাস্থ্যমন্

15

ফুটবল কেনার টাকায় হাঁস চুরি, তিন কিশোরের হাতে ফুটবল তুলে দিল

16

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধ

17

পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

18

থার্টি ফার্স্টে লক্ষাধিক পর্যটকের সমাগমের সম্ভাবনা, মানতে হব

19

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

20