. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনে সালাহউদ্দিন আহমদ-দোষারোপের রাজনীতি থেকে বেরুতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়েছে- জামায়াত ও এনসিপির এমন অভিযোগের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে। কারও বা কোনো দলের অভিযোগ থাকলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে, তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে ভিত্তিহীন বা অনুমানের ওপর দাঁড়িয়ে অভিযোগ তোলা গণতান্ত্রিক চর্চার অংশ নয়। হাওয়ার ওপর অভিযোগ করা ঠিক নয়। পারস্পরিক দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবর জিয়ারতের পরিকল্পনা করেছেন। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ ও শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সেই ধারাবাহিকতায় আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কার্যালয় পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই যোদ্ধা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

1

সেন্টমার্টিনে পরিবেশ রক্ষায় যৌথ অভিযান,৭৬ হাজার টাকা জরিমানা

2

চকরিয়ার ফুলের রাজ্যে ২ কোটি টাকার ফুল বিক্রি

3

চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ই

4

যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকে সেই পথযাত্রাকে এগিয়ে ন

5

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমদ

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

8

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি এব

9

রামুতে স্ত্রীর হাতে স্বামী খুন, দাম্পত্যকলহ নাকি পরকীয়া?

10

কক্সবাজার শিল্পকলায় নজরুলের বর্ষার সুরে মুগ্ধ দর্শক

11

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

12

জাতিসংঘ সাধারণ পরিষদের সর্বোচ্চ পদে পররাষ্ট্রমন্ত্রী, নিউইয়

13

পেকুয়ায় ১০ মিনিটের আগুনে পুড়ে ছাই করাতকল

14

ঘুমধুম সীমান্তে চোরাচালান, বিজিবির হাতে মিয়ানমারের নাগরিকসহ

15

বায়ু-শব্দদূষণ রোধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

16

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পালংখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক গ

17

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

18

মগনামায় সরকারি খালের ৫৮ অবৈধ বাঁধ উচ্ছেদ, কমবে ৩ হাজার পরিবা

19

নির্বাচনের ফল নিয়ে রাতে নিজেদের অবস্থান জানাবে এনসিপি

20