. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে এই তিনজনকে আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দুজনকে নিয়ে যাওয়া হয়।

তারা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা মো. বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের মো. জনি মিয়া (২২)।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান , ‘পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করে বিজিবি। দীর্ঘ প্রচেষ্টার পর আজ দুপুরে তাদের বাংলাদেশে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কক্সবাজার ব্যাটালিয়নের নিয়মিত তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

1

পেকুয়ায় পৃথক দুই অগ্নিকাণ্ডে সাত পরিবারের ঘর পুড়ে ছাই

2

মায়ের ইন্তেকালের ৯ দিনের মাথায় পিতৃহারা মাওলানা ইমতিয়াজ উদ্দ

3

৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফেরাতে নীতিগতভাবে রাজি মিয়ানমার

4

উখিয়া-টেকনাফে জুলুমের অবসান ঘটবে: নুর আহাম্মদ আনোয়ারী

5

হোয়াইক্যংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

6

টেকনাফে ১৪ কেজি আইস, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, আটক ১

7

যাত্রীবাহী বাসের চাপায় সড়কে দাঁড়িয়ে থাকা নারী নিহত

8

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন

9

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: মির্জা ফখরুল

10

তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন

11

তাসনিম জারার পর এবার এনসিপি থেকে তাজনূভা জাবীনের পদত্যাগ

12

‘ইয়াবা নয়- ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কক্সবাজারকে তুলে ধরতে হবে’-

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা

15

রামুর গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

16

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

17

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ

18

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ : চার যুবকের যাবজ্জীবন

19

উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়

20