. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Feb 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

বিশেষ প্রতিবেদক

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ঘৃতপল্লী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের বসতঘরগুলোও ঝুঁকিতে পড়ে। স্থানীয়দের প্রাথমিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সুকমার সরকার, ওমেশ সরকার ও বিশ্বজিৎ সেনের বসতঘর পুড়ে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালও সম্পূর্ণভাবে নষ্ট হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট

1

ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া

2

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরে ওড়না পেঁচিয়ে আইওএমের নারী প্রকৌশ

3

‘জুলাই সনদ বাস্তবায়ন করছে না বিএনপি—এমন গুঞ্জন সম্পূর্ণ ভ্রা

4

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

5

প্রেসক্লাবে জুলাই শহীদ স্মৃতি শীর্ষক চিত্র প্রদর্শনী

6

নিয়ন্ত্রণে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের আগুন

7

সংসদে কক্সবাজারের জলাবদ্ধতা সংকট: খাল খননে ৩ বড় প্রকল্প চলমা

8

৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা

9

আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

10

স্থগিত সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

11

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

12

অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার

13

টেকনাফে ৪৫০০ ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক

14

আটলান্টিক জাহাজের কর্মচারী নিহত, বেঁচে গেলেন ১৯৪ পর্যটক

15

উখিয়ায় অপহরণচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান: ৩ ভুক্তভোগী উদ্

16

“মানবতার মুক্তির বার্তা দিতে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আস

17

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

18

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

19

চকরিয়ায় বসতঘরে অভিযান, ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ নারী কারবারি

20