. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

রোববার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ ফারুক (২৬)। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামগামী হানিফ সুপার পরিবহন–এর (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬২৭) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাসের ই-৪ নম্বর আসনে বসা যাত্রী মোহাম্মদ ফারুকের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক পাচার রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়মিত তল্লাশি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত নেতার অবৈধ পাম্পে অভিযান, পানির ট্যাংকে তেলের সন্ধান

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

পেকুয়ায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

3

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যাদুর্গতদের মাঝে জনস্বাস্থ্য অধিদপ্

4

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

5

আওয়ামীলীগ ভারতের দল,ভারতীয় সেবাদাস সরকার ছিলো-চকরিয়ায় সালাহউ

6

২৪-এর শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান:

7

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

8

টেকনাফে ১ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩, নৌকা জব্দ

9

হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্

10

নাফ নদীতে স্থবিরতা ভেঙে টেকনাফ বন্দরে বাণিজ্য ফেরাতে উদ্যোগ

11

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্

12

জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু আজ, সভাপতিত্বে ড. খলিলুর রহমান

13

চকরিয়ায় যুবদল নেতাকে পিটিয়ে হত্যা

14

‘অপশক্তি বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে’: রুহুল

15

সৈকতের অবৈধ স্থাপনা ১ সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ

16

কলাতলীর গ্যাসপাম্পে আগুনে দগ্ধ আরেকজনের মৃত্যু, মৃত তিন

17

পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে ওয়াই-ফাই লাইনম্যানের মৃত্যু

18

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

19

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার ২৭ দিন পর মৃত্যু

20