. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jan 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

হেভিওয়েট ৩ প্রার্থী: কক্সবাজারের ৪ টি আসনে নির্বাচনী প্রচারণা শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের চারটি সংসদীয় আসনে ১৮ জন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।

প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল হামিদুর রহমান আযাদ ও বিএনপির মৎসজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কেন্দ্রীয় নেতা। ১, ২ ও ৩ আসনে এ তিনজন হেভী ওয়েট প্রার্থী।


বৃহস্পতিবার প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন।

কক্সবাজার ১ আসনে সালাউদ্দিন আহমদ চকরিয়ার কোনাখালী থেকে তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি ধানের শীষে ভোট দিয়ে গনতন্ত্র ও উন্নয়ন তরান্বিত করার আহবান জানান।

কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়া আসনের প্রার্থী হামিদুর রহমান আযাদ প্রচারণা শুরু করেন মাতারবাড়ি ইউনিয়ন থেকে। এসময় তিনি দাড়িপাল্লায় ভোট চান এবং ভুল তথ্য দিয়ে বিভ্রাত করা হচ্ছে বলে অভিযোগ করেন।

পাশাপাশি কক্সবাজার ৩ আসনে লুৎফুর রহমান কাজল শহরের কুতুবদিয়া পাড়া থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা। বদর মোকাম,বাজারঘটা, এসএমপাড়াসহ কয়েকটি স্থানে করেন নির্বাচনী পথসভা কালে তিনি বলেন,বিএনপি শান্তির পক্ষে তাই ধানের শীষে ভোট দিন।

অপরদিকে কক্সবাজার ৪ আসনে উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রার্থী জেলা বিএবপির সভাপতি শাহজাহান চৌধুরী, অন্যদিকে জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমীর নুর আহমদ আনোয়ারী। তাই প্রধান দুই দলের জেলার শীর্ষ নেতাদের মধ্যে মর্যাদার লড়াই। এ আসনেও প্রচারণা শুরু করেছেন এ দুই প্রার্থী। কক্সবাজার- ৩ আসনে জামায়াতের প্রার্থী শহীদুল আলম বাহাদুর,কক্সবাজার ২ আসনে বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার ১ আসনে জামায়াতের আব্দুল্লাহ আল ফারুকসহ অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রচারণা শেষ হবে ১০ ফেব্রুয়ারি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিব

1

এনসিপিকে দশের বেশি আসন ছাড় দিচ্ছে না জামায়াত!

2

টেকনাফে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

3

কক্সবাজারে এসএসসির চেয়ে দাখিল ও ভোকেশনালে পাসের হার বেশি

4

চৌফলদন্ডী ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে জেলা

5

লামায় ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন পার্বতী মন্ত্রী দীপেন দ

6

'উখিয়ায় সাংবাদিকদের ওপর সরওয়ারের জুলুম' শিরোনামে প্রকাশিত সং

7

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

8

কাজের কথা বলে তিন রোহিঙ্গা অপহরণ, মুক্তিপণ আদায়; রামুতে একজন

9

উঠে গেলো সৈকতের বালিয়াড়ীর দোকান: পুনর্বাসনের আকুতি ক্ষুদ্র ব

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

আলীকদমে ইয়াবাসহ দুই যুবক আটক, তিন মাসের কারাদণ্ড

12

কক্সবাজারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

13

ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার মৃত্যুদ

14

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

15

এমবাপ্পেকে টপকে ইয়ামালের নতুন ইতিহাস

16

শেষ আশ্রয়টুকুও হারিয়ে অনিশ্চয়তায় লিয়াকত আলী, তবুও ঘুরে

17

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ভিডিও কনফারেন্স, যুব ও ক্রীড়া মন্ত

18

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে কার্যক্রম চলমান: শাম

19

জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

20