. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামুতে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার

রামু প্রতিনিধি

রামুতে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিনটি তাজা গুলিসহ মো. সোহেল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের কাউয়ারখোপ এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় একটি মিনি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে চেকপোস্ট পার হয়ে যায়। পরে পুলিশ গাড়িটির গতিবিধি অনুসরণ করে রামু থানার সামনে রামু-মরিচ্যা সড়কের হাজারীকুল এলাকায় সেটিকে থামায়।

পরে মিনি পিকআপটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাশের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়। এ সময় গাড়িটির চালক সোহেলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি তাজা গুলি, একটি মিনি পিকআপ ও একটি বাটন মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকঢালায় সিএনজিতে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার,

1

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

2

রামুতে চতুর্থ শ্রেণির ছাত্রী ধ'র্ষণ, অভিযুক্ত শিক্ষকের বিরুদ

3

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

6

পরিবর্তন হচ্ছে বাংলাদেশ জেলের নাম

7

নভেম্বরে ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

8

তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই: ইসি মাছউদ

9

রাজপথে থাকবে ১১ দল, তবে সরকারের সঙ্গে ঐক্যে আছে শর্ত

10

বিএনপির স্থায়ী কমিটি থেকেই আসতে পারেন নতুন রাষ্ট্রপতি

11

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জা

12

হঠাৎ কক্সবাজারে কালবৈশাখীর ঝাপটা, হালকা বৃষ্টি আর তীব্র বাতা

13

ঈদগাঁওতে দাঁড়িপাল্লার পক্ষে জনসমাগমপূর্ণ পথসভা, সুশাসন ও ন্য

14

ঢাকা-১৭ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

15

হানিফ পরিবহনের বাসে ৪০০ ইয়াবা, যাত্রীবেশে পাচারকারী আটক

16

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনা সদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর

17

মাতারবাড়ি বন্দর নিয়ে জাতীয় স্বার্থ বিসর্জন নয়: ডা. শফিকু

18

আ.লীগ নেতাদের সঙ্গে এসপি জাহাংগীরের যোগাযোগ ব্যক্তিগত, বাহিন

19

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

20