. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ চলাকালে দুর্ঘটনা: শহরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের উন্নয়নমূলক কাজ চলাকালে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় এক বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। এতে বৈদ্যুতিক সরঞ্জামসহ ৩৩ কেভি লাইন এবং পোল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার ফলে শহরের হলিডে মোড় এলাকায় প্রধান ৩৩ কেভি মোটেল রোড-২ ফিডারে তৈরি হওয়া ফল্টের কারণে গ্রিড উপকেন্দ্র থেকে মোটেল রোড উপকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কক্সবাজার বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।

তিনি জানান, ​পরিস্থিতি সামাল দিতে কলাতলী উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন ব্যবহার করে মোটেল রোড-১ ফিডারের মাধ্যমে আংশিক বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে। এর ফলে মোটেল রোড উপকেন্দ্রের আওতাধীন নির্দিষ্ট কিছু এলাকায় পর্যায়ক্রমে এক ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে

​বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিমানবন্দর প্রকৌশল বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠানের অদক্ষতা কারণেই এই দুর্ঘটনার উৎপত্তি হয়েছে এবং মোটেল রোড উপকেন্দ্রের আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

​দুর্ঘটনার পরপরই কক্সবাজার বিদ্যুৎ বিভাগের কর্মীরা সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এবং দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় কক্সবাজার বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কাল, উৎসবের আমেজ আদাল

1

দাম বাড়ল এলপি গ্যাসের

2

স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

3

মন্ত্রিসভায় চমক দেখাতে চান তারেক রহমান

4

নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

5

আগামীকাল মহেশখালী ও চট্টগ্রাম সফরে আসছেন প্রধানমন্ত্রী

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারকালে বোটসহ আটক ১১

8

সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

9

রানওয়েতে প্লেন ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত

10

বছরের প্রথম সূর্যোদয়: প্রত্যাশার প্রাপ্তি হোক ২০২৬ সাল

11

রামিসা হত্যা: দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

12

সাগরে নিম্নচাপ, কক্সবাজারসহ ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকে

13

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

14

একটা ভোটের জন্য জামায়াত যা খুশি তাই বলছে- মহেশখালীতে সালাহউদ

15

ঘুমধুমে মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

16

টেকনাফের চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

17

ফেইক আইডির সাইবার বুলিং বন্ধ চান শাহজাহান চৌধুরী

18

প্রাইভেট কার থেকে ৯২ হাজার ৬০০ ইয়াবাসহ আটক ১

19

বন্যা কবলিত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

20