. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫০ বছর পর পেকুয়ার টৈটংয়ে চিতাবাঘের দেখা, আতঙ্কে এলাকাবাসী

পেকুয়া প্রতিনিধি

প্রায় ৫০ বছর পর কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং পাহাড়ে চিতাবাঘের দেখা মিলেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় টৈটং ইউনিয়নের দরগাহ মুড়া এলাকায় গণবসতির কাছাকাছি প্রাণীটিকে দেখা যায়। এরপর থেকেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা হাবিব জানান, খাবারের সন্ধানে পাহাড়ি বনাঞ্চল থেকে প্রাণীটি দরগাহ মুড়া কবরস্থানের পাশে লোকালয়ে চলে আসে। কয়েকজন বাসিন্দা সেটি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন।

মানুষের আনাগোনা ও হৈচৈ টের পেয়ে প্রাণীটি দ্রুত পাশের পাহাড়ি বনের দিকে চলে যায়। এরপর থেকে সন্ধ্যার পর পাহাড়সংলগ্ন এলাকায় চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, টৈটং এলাকায় প্রায় অর্ধশতাব্দী পর চিতাবাঘের উপস্থিতির খবর পাওয়া গেল। তবে প্রাণীটি আসলেই চিতাবাঘ কি না, সে বিষয়ে এখনো বন বিভাগের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি যাচাই করুন এবং প্রাণীটির গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

গণবসতিপূর্ণ এলাকায় বন্য প্রাণীটির উপস্থিতির খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও প্রাণীটির পরিচয় ও অবস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে সতর্কতার সঙ্গে এগোনোর প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে থাকায় বন্যার সময় আসতে পারিনি, আপনাদের কাছে ক্ষমাপ্রার

1

খালেদা জিয়ার মৃত্যুতে পেকুয়া প্রেস ক্লাবের শোক

2

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

3

আরকান আর্মির হাতে আটক তিন বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

4

ঈদযাত্রা শুরু: কক্সবাজার স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে

5

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

6

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

7

কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আট

8

কক্সবাজারে বাস–মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

9

সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, গুরুত্ব পাবে রাষ্ট্রপ

10

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসার সদস্য নিহত

11

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

12

সদর হাসপাতালের হাম ওয়ার্ড পরিদর্শনে এমপি কাজল

13

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে যুক্ত হলো জুলাই

14

‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ এখন মাধ্যমিকের বইয়

15

খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর গুলিতে আহত টেকনাফের শিক্ষার্থী চম

18

বিশ্ববাজারে আরো বাড়ল সোনার দাম

19

ওআইসি এবং ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবির প্রতি বাংলাদেশের দৃঢ়

20