. .
সায়মুন ডেস্ক
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের লতাবনিয়া উঠুনি নামক এলাকা থেকে রিদুয়ানুল করিম মিন্টু (৩৮) নামাক এক কৃষককে গত রোববার রাত ১০টার দিকে অস্ত্রধারী দৃর্বৃত্তরা অপহরণ করেছে।

তার বাড়ি রামুর গর্জনিয়া ইউনিয়ের জাউচপাড়া গ্রামে। তার বাবার নাম সুলতান আহমদ। ঘটনার ২২ ঘন্টা অতিবাহিত হলেও অপহৃত মিন্টুর ব্যাপারে কোন সন্ধান পাওয়া যায়নি। অপহরণকারীরা মুঠোফোনে এখন পর্যন্ত মুক্তিপনও চাননি। এ নিয়ে পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েই চলছে।

স্থানীয় সূত্র জানায়- অপহৃত কৃষক নাইক্ষ্যংছড়ি সীমান্তের লংগদুরমূখ এলাকায় তামাক ও সবজির চাষ করতো। কাজ শেষ করে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণের শিকার হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন- অপহরণের খবর পাওয়ার পর থেকেই পুলিশ অভিযান শুরু করেছে। সম্ভাব্য পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রশিদ আহমদ ও খুইল্ল্যাা মিয়া অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন, তামাক ক্ষেতের কাজ শেষ করে রোববার রাত ১০টার দিকে রিদুয়ানুল করিম মিন্টু কে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী দল।
অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে গহীন পাহাড়ী পথ দিয়ে নিয়ে যায় তারা।

গত ২ সপ্তাহ আগেও একই গ্রামের কবির আহমদের ছেলে পুতুইয়্যাকেও অপহরণ করা হয়। তাকে মুক্তিপণে ছেড়ে দেয় হয়েছিলো বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ- প্রতিবছর তামাক মৌসুমে সন্ত্রাসীরা প্রত্যেক চাষি থেকে চাঁদা আদায় করে। গড়িমসি করলে অপহরণ করে। যা বছরের পর বছর চলে আসছে। তবে তারা পরবর্তী চাষের জমিতে যেতে হবে দেখে ভয়ে মূখ খুলে না। যার সুযোগ নেয় সন্ত্রাসী দলগুলো৷

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন,অপহরণের ঘটনাস্থল লতাবুনিয়া
পাহাড়টি বাইশারী মৌজা এলাকার। অপহরণের পর থেকে তার কোন হদিস এখন পাওয়া যায়নি। তবে পুলিশ অভিযান শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি ফিরব, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই : রেজা পাহলভি

1

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট

2

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

3

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না—রাষ্ট্রদূত ব্রেন্ট

4

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে রুল

5

বন্যহাতির হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার ও বনায়ন উপকারভোগীদের আ

6

শাহপরীরদ্বীপে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ রোহিঙ্গা মোহাম্মদ ক

7

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় ও আইপিএল সম্প্রচার

8

৩৯ বছর পর আসছে ২০০ কিমি গতির শক্তিশালী টাইফুন

9

“বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, তাই মানুষের প্রতি দায় আছে”- ক

10

যেকোন মূহুর্তে উখিয়া-টেকনাফে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে – আ

11

কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়

12

মহেশখালীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, ছাত্রলীগ-যুবলীগের ৫৩ জ

13

কুতুবদিয়ায় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চার পুলিশ সদ

14

সরকারি জায়গায় যারা থাকতে বাধ্য হয়েছেন, তাদের উচ্ছেদ করা হবে

15

কক্সবাজারের হাদি হত্যার বিচার দাবিতে সড়কে ছাত্র-জনতার ব্লকেড

16

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে

17

মহেশখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে গেছে ৪ বসতবাড়ি

18

গ্রিসের উপকূল থেকে বাংলাদেশিসহ ৪০০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

19

চকরিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী সেলিম উ

20