
দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা ওলামা দলের সভাপতি আলহাজ আলী হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক কাজি মনজুর আলম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও অবদান দেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। নেতৃবৃন্দ আরও বলেন, বেগম জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।
দোয়া মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।