
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যা এবং শতাধিক মানুষকে আহত করার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ রোববার (১৫ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাক্ষ্যগ্রহণ হতে পারে।
মামলার ২২ আসামির মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচজন। তারা হলেন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এবং যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। আর পলাতক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন সহ ১৭ জন।
উল্লেখ্য, গত ৩০ জুন ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় মোট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।